ঢেঁড়স ভর্তা
চলুন খুব সহজেই ঢেঁড়স ভর্তার রেসিপিটা দেখে নেয়া যাক।
- ৩ জন
- ২০ মিনিট
- মে ১০, ২০২০
উপকরণ
- ঢেঁড়স (২৫০ গ্রাম)
- পেয়াজ (১ টা)
- শুকনা মরিচ (৪-৫ টা)
- লবন (স্বাদমতো)
- সরিষার তেল (১ চা চামচ)
রন্ধনপ্রণালী
- প্রথমেই ঢেঁড়স ধুয়ে মাঝারি সাইজের টুকরা করে কেটে নিন। এবারে ঢেঁড়স সেদ্ধ করে পানি ঝড়িয়ে নিন। সবশেষে ভালো করে চটকে একটা পাত্রে তুলে রাখুন।
- একটা কড়াইয়ে তেল নিয়ে শুকনা মরিচগুলো মচমচে করে ভেজে নিন। এবারে পেয়াজ কুচি, সরিষার তেল আর শুকনা মরিচ ভাজা ও লবন দিয়ে ভালো করে চটকে নিন। এবারে আগে থেকে ভর্তা করে রাখা ঢেঁড়স নিয়ে আবারো ভালো করে মাখিয়ে নিন।