কাঁচকি মাছের বড়া
চলুন দেখে নেয়া যাক, কাঁচকি মাছ দিয়ে মজাদার বড়া তৈরির রেসিপি।
- ৪ জন
- ৩০ মিনিট
- নভেম্বর ৫, ২০২০
উপকরণ
- কাঁচকি মাছ (২৫০ গ্রাম)
- বেসন (১ কাপ)
- পেয়াজ কুচি (২ কাপ)
- হলুদের গুড়া (১ চা চামচ)
- মরিচের গুড়া (১ চা চামচ)
- জিরার গুড়া (১ চা চামচ)
- লেবুর রস (১ টেবিল চামচ)
- ডিম (১ টা)
- কাঁচা মরিচ (২-৩ টা)
- ধনে পাতা (স্বাদমত)
- লবন (স্বাদমত)
- তেল (ভাজার জন্য)
রন্ধনপ্রণালী
- প্রথমেই কাঁচকি মাছ ভালো করে ধুয়ে পানি ঝড়িয়ে নিন। ছোট মাছে সাধারনত অনেক ময়লা থাকে, তাই কয়েকবার ভাল করে ধুয়ে নিন। এবারে বাকি সব উপকরণ একসাথে মিশিয়ে নিন।
- এবারে একটা প্যানে তেল নিয়ে চুলায় দিন। তেল গরম হয়ে গেলে মিশ্রন থেকে ছোট ছোট বড়ার আকৃতি দিয়ে বাদামী করে ভেজে তুলে ফেলুন। এবারে গরম গরম পরিবেশন করুন।