কাঠি কাবাব

চলুন দেখে নেয়া যাক সুস্বাদু কাঠি কাবাব তৈরির রেসিপি।

  • ৬ জন
  • ৪৫ মিনিট
  • আগস্ট ৯, ২০২০
কাঠি কাবাব

উপকরণ

  • গরুর মাংসের কিমা (১ কেজি)
  • হলুদ গুড়া (১ চা চামচ)
  • মরিচ গুড়া (১ চা চামচ)
  • জিরা গুড়া (১ চা চামচ)
  • ধনিয়া গুড়া (১/২ চা চামচ)
  • গরম মসলার গুড়া (২ চা চামচ)
  • লবন (স্বাদমতো)
  • কাঁচামরিচ (৪-৫ টা)
  • পেয়াজ কুচি (১/২ কাপ)
  • ধনে পাতা কুচি (১ চা চামচ)
  • আদা বাটা (১ চা চামচ)
  • রসুন বাটা (১ চা চামচ)
  • তেল (ভাজার জন্য)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই গরুর মাংসের কিমার সাথে সব মসলা একসাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। এবারে শাশলিকের কাঠির চারপাশে কিমা লম্বা করে চেপে কাবাবের আকৃতিতে তৈরি করে নিন। এবার কাঠিতে থাকা কাবাবগুলোকে ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।