করল্লা ভাজি
চলুন দেখে নেয়া যাক সাদা করল্লা ভাজি রান্নার রেসিপি।
- ৩ জন
- ২০ মিনিট
- মে ১৬, ২০২০
উপকরণ
- করল্লা (২৫০ গ্রাম)
- পেয়াজ (১ টা)
- লবন (স্বাদমতো)
- তেল (১ টেবিল চামচ)
- কাঁচা মরিচ (২-৩ টা)
রন্ধনপ্রণালী
- প্রথমেই করল্লা ধুয়ে পাতলা পাতলা চাক করে কেটে নিন। এবারে একটা পাত্রে তেল গরম করে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ সামান্য নরম হয়ে এলে তাতে করল্লা দিয়ে দিন। এবারে স্বাদমতো লবন দিন। ভাজি প্রায় হয়ে এলে তাতে ২-৩ টা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিন। এবারে গরম গরম পরিবেশন করুন।