টমেটোর চপ
চলুন জেনে নেয়া যাক সহজ টমেটোর চপ তৈরির রেসিপি।
- ২ জন
- ২৫ মিনিট
- মে ১৬, ২০২০
উপকরণ
- টমেটো (২ টা)
- বেসন (১ কাপ)
- হলুদের গুড়া (১ চা চামচ)
- তেল (ভাজার জন্য)
- লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
- প্রথমেই টমেটো ধুয়ে গোল গোল করে পাতলা করে কেটে নিন।
- বেসনের ব্যাটার তৈরির জন্য বেসনে ১ চা চামচ হলুদের গুড়া আর ১ চা চামচ লবন দিন। এবারে পরিমাণমতো পানি দিয়ে প্যানকেকের ব্যাটারের মত মিশ্রন তৈরি করুন। লক্ষ্য রাখুন ব্যাটারে যেন কোন দানা না থাকে। এবারে মাঝারি আঁচে ডুবো তেলে টমেটোর চাকগুলোকে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।