সুজির হালুয়া

সকালের নাস্তার অন্যতম উপকরণ সুজির হালুয়া তৈরির রেসিপিটা চলুন দেখে নেয়া যাক।

  • ৪ জন
  • ২৫ মিনিট
  • মে ১৫, ২০২০
সুজির হালুয়া

উপকরণ

  • সুজি (১ কাপ)
  • চিনি (১/২ কাপ)
  • বাদাম কুচি (১ টেবিল চামচ)
  • দুধ (১/২ লিটার)
  • কিশমিস (পরিবেশনের জন্য)
  • এলাচ (২ টা)
  • দারুচিনি (২ টুকরা)
  • তেজপাতা (১ টা)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই একটা প্যানে সুজি নিয়ে মাঝারি আঁচে এলাচ, দারুচিনি ও তেজপাতাসহ হালকা করে টেলে নিন। এটা আলাদা পাত্রে তুলে রাখুন।
  2. একটা পাত্রে দুধ নিয়ে তাতে চিনি দিয়ে জ্বাল দিন। একটা বলক উঠে গেলে তাতে আগে থেকে ভেজে রাখা সুজি দিয়ে দিন। এবারে এতে কিশমিস দিয়ে দিন। দুধ শুকিয়ে এলে নামিয়ে নিন। ওপরে বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন।