কুমড়া ফুলের বড়া

চলুন দেখে নেয়া যাক মজাদার কুমড়া ফুলের বড়া তৈরির রেসিপি।

  • ৪ জন
  • ২৫ মিনিট
  • আগস্ট ২৩, ২০২৩
কুমড়া ফুলের বড়া

উপকরণ

  • কুমড়া ফুল
  • বেসন (১ কাপ)
  • হলুদের গুড়া (১ চা চামচ)
  • মরিচের গুড়া (১ চা চামচ)
  • গোল মরিচের গুড়া (১/২ চা চামচ)
  • তেল (ভাজার জন্য)
  • লবন (স্বাদমতো)
কুমড়া ফুলের বড়া - ভাজার আগে

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই কুমড়া ফুল থেকে গর্ভমুন্ড এবং গর্ভদন্ড ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝড়িয়ে নিন। বেসনের ব্যাটার তৈরির জন্য বেসনে হলুদের গুড়া, মরিচের গুড়া, গোল মরিচের গুড়া আর লবন দিন। এবারে পরিমাণমতো পানি দিয়ে প্যানকেকের ব্যাটারের চেয়ে সামান্য পাতলা মিশ্রন তৈরি করুন। লক্ষ্য রাখুন ব্যাটারে যেন কোন দানা না থাকে। এবারে মাঝারি আঁচে ডুবো তেলে কুমড়া ফুলগুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।