লাচ্ছা সেমাইয়ের রেসিপি
ঈদসহ যে কোন উৎসব সেমাই ছাড়া চলেই না। চলুন দেখে নেই লাচ্ছা সেমাইয়ের রেসিপি।
- ৬ জন
- ৩০ মিনিট
- এপ্রিল ৯, ২০২০
উপকরণ
- লাচ্ছা সেমাই (২৫০ গ্রাম)
- দুধ (১ লিটার)
- চিনি (১ কাপ)
- এলাচ (২ টা)
- দারুচিনি (২ টুকরা)
- তেজপাতা (১ টা)
- কিশমিস (পরিবেশনের জন্য)
- কাজু বাদাম (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
- প্রথমেই যে পাত্রে সেমাই পরিবেশন করবেন, সেটাতে প্যাকেট থেকে লাচ্ছা সেমাই বের করে হালকা ভেঙে সাজিয়ে রাখুন। একটি পাত্রে দুধ নিয়ে তাতে চিনি, এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে জ্বাল দিন। একবার বলক উঠে গেলে দুধ লাচ্ছা সেমাইয়ের ওপর ঢেলে দিন এবং তার ওপরে কিশমিস আর কাজু বাদামের কুচি ছড়িয়ে দিন। দুধের পরিমাণ অনেক বেশি মনে হতে পারে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেমাই সব দুধ শোষণ করে ফেলবে। এবারে একটু ঠান্ডা হলে পরিবেশন করুন।