শাহী টুকরার রেসিপি

চলুন জেনে নেয়া যাক শাহী টুকরার রেসিপি।

  • ৪ জন
  • ৪০ মিনিট
  • এপ্রিল ৯, ২০২০
শাহী টুকরার রেসিপি

উপকরণ

  • পাউরুটি (৫-৬ পিস)
  • গরুর দুধ (১ কেজি)
  • কনডেন্সড মিল্ক (২৫০ গ্রাম)
  • চিনি (২ কাপ)
  • কিশমিশ (১ টেবিল চামচ)
  • বাদাম কুচি (২ টেবিল চামচ)
  • ঘি (পাউরুটি ভাজার জন্য)
  • এলাচ (২ টা)
  • দারুচিনি (২ টুকরা)
  • তেজপাতা (১ টা)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই পাউরুটির টুকরাগুলোর চারপাশের শক্ত অংশ ফেলে দিয়ে ছোট ছোট ত্রিকোণাকারে কেটে নিন। হালকা করে ঘি দিয়ে ভেজে তুলে রাখুন। যে পাত্রে শাহী টুকরা তৈরি করবেন, সে পাত্রে সুন্দর করে সাজিয়ে নিন।
  2. একটা পাত্রে গরুর দুধ, কনডেন্সড মিল্ক আর চিনি দিয়ে জ্বাল দিন। এতে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে অনবরত নাড়তে থাকুন, যতক্ষণ না দুধের পরিমাণ কমে অর্ধেক হয়ে যায়। এবারে ভেজে রাখা পাউরুটির পাত্রে দুধটুকু ঢেলে দিন এবং ওপরে বাদাম কুচি ও কিশমিস ছিটিয়ে দিন। এবার দুধ ঠান্ডা হয়ে ঘরের তাপমাত্রায় এলে ফ্রিজে রেখে দিন। শাহী টুকরা সাধারনত ঠান্ডা পরিবেশন করা হয়। পরিবেশনের আগে ফ্রিজ থেকে নামিয়ে নিন।