ম্যাংগো লাচ্ছি
গরমে বা ইফতারে লাচ্ছির কোন তুলনাই হয় না। আর সেটাও যদি হয় ম্যাংগো লাচ্ছি তাহলে তো কথাই নেই। চলুন খুব সহজ এ রেসিপিটা দেখে নেই।
- ১ জন
- ৮ মিনিট
- এপ্রিল ২৫, ২০২০
উপকরণ
- মিষ্টি দই (২ টেবিল চামচ)
- আম (১০০ গ্রাম)
- ঠান্ডা পানি (প্রয়োজনমতো)
- চিনি (স্বাদমতো)
- বরফকুচি (পরিবেশনের জন্য)

রন্ধনপ্রণালী
- ব্লেন্ডারে দই, টুকরো করে কাটা আম আর ঠান্ডা পানি নিয়ে ভাল করে ব্লেন্ড করুন। আপনি চাইলে স্বাদমতো চিনি যোগ করতে পারেন। এবারে বরফকুচি দিয়ে ঠান্ডা পরিবেশন করুন।