মুচমুচে লাচ্ছা সেমাই
চলুন দেখে নেয়া যাক ভিন্নধর্মী মজাদার মুচমুচে লাচ্ছা সেমাইয়ের রেসিপি।
- ৬ জন
- ২৫ মিনিট
- মে ২৬, ২০২০
উপকরণ
- লাচ্ছা সেমাই (২০০ গ্রাম)
- গুড়া দুধ (১ কাপ)
- ঘি (২ টেবিল চামচ)
- চিনি (১ কাপ)
- এলাচ (২ টা)
- দারুচিনি (২ টুকরা)
- তেজপাতা (১ টা)
- কিশমিস (পরিবেশনের জন্য)
- কাজু বাদাম (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
- প্রথমেই কিশমিস ভালো করে ধুয়ে ৫ মিনিট পানিতে ডুবিয়ে রাখুন। এবারে একটা পাত্রে ঘি নিয়ে তাতে কিশমিস আর বাদাম ভেজে তুলে রাখুন।
- এবারে ওই ঘিতেই এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে লাচ্ছা সেমাই অল্প আঁচে বাদামী করে ভেজে নিন। ভাজার মাঝামাঝি পর্যায়ে সেমাইয়ের মধ্যে চিনি দিয়ে অনবরত নাড়তে থাকুন। এবারে ১ কাপ গুড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। নামানোর ১-২ মিনিট আগে ভেজে রাখা বাদাম আর কিশমিস দিয়ে নেড়ে নিন। এবারে পরিবেশন করুন।