আম কাসুন্দির ভর্তা
চলুন কাসুন্দি দিয়ে মজাদার আম ভর্তার রেসিপি জেনে নেয়া যাক।
- ৪ জন
- ১৫ মিনিট
- মে ২৬, ২০২০
উপকরণ
- কাঁচা আম (৩ টা / ২৫০ গ্রাম)
- কাঁচা মরিচ (৩-৪ টা)
- লবন (স্বাদমতো)
- কাসুন্দি (২ টেবিল চামচ)
- চিনি (১ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
- প্রথমেই কাঁচা আম খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিন। এবার এর সাথে কাঁচা মরিচ কুচি, লবন, চিনি আর কাসুন্দি দিয়ে ভালো করে ভর্তা করে পরিবেশন করুন।