ঝিঙা চিংড়ির তরকারি

খুব সাধারণ কিন্তু অসম্ভব মজাদার ঝিঙা আর চিংড়ির তরকারি তৈরির রেসিপি দেখে নিন।

  • ৪ জন
  • ২৫ মিনিট
  • মে ২৫, ২০২০
ঝিঙা চিংড়ির তরকারি

উপকরণ

  • ঝিঙা (৫০০ গ্রাম)
  • কাঁচা মরিচ (৩-৪ টি)
  • পেয়াজ (১ টা)
  • হলুদের গুড়া (১ চা চামচ)
  • মরিচের গুড়া (১ চা চামচ)
  • চিংড়ি (২০-২৫ টা)
  • লবন (স্বাদমতো)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই ঝিঙা ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিন। এবারে চিংড়িতে এক চিমটি হলুদ ছড়িয়ে তেলে খুব হালকা করে ভেজে নিন।
  2. এবারে একটি পাত্রে তেল গরম করে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন। তারপর তাতে হলুদের গুড়া, মরিচের গুড়া এবং লবন দিয়ে দিন। এবারে এতে ঝিঙা দিয়ে দিন। পরিমানমতো পানি দিয়ে ঢেকে দিন।
  3. কিছুক্ষনের মধ্যেই ঝিঙা সেদ্ধ হয়ে যাবে। এবার এতে ভেজে রাখা চিংড়ি আর কাঁচা মরিচ দিয়ে দিন। ২-৩ মিনিট নেড়ে তরকারী নামিয়ে ফেলুন।