কাঁচা আম ভর্তা

চলুন দেখে নেয়া যাক জিহ্বে জল আনা কাঁচা আম ভর্তার রেসিপি।

  • ৪ জন
  • ১৫ মিনিট
  • মে ২৫, ২০২০
কাঁচা আম ভর্তা

উপকরণ

  • কাঁচা আম (৩ টা / ২৫০ গ্রাম)
  • কাঁচা মরিচ (৩-৪ টা)
  • লবন (স্বাদমতো)
  • চিনি (১ টেবিল চামচ)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই কাঁচা আম ধুয়ে খোসা ছাড়িয়ে চিকন চিকন করে কুচি কুচি করে কেটে নিন। আপনি চাইলে গ্রেটারের সবচেয়ে বড় মাপে গ্রেট করেও নিতে পারেন। এবার এর সাথে কাঁচা মরিচ কুচি, লবন আর চিনি দিয়ে ভালো করে ভর্তা করে পরিবেশন করুন।