মূলা চিংড়ির তরকারী
জার্মানীসহ ইউরোপিয়ান দেশগুলোতে একটা খুবই কমন সবজি হচ্ছে ছোট গোলাকার লাল মূলা। সেই মূলা দিয়ে চিংড়ির তরকারির রেসিপিটা চলুন দেখে নেয়া যাক।
- ৪ জন
- ২৫ মিনিট
- জুলাই ৩০, ২০২০
উপকরণ
- লাল মূলা (৫০০ গ্রাম)
- টমেটো (৪ টি)
- কাঁচা মরিচ (২-৩ টি)
- পেয়াজ (১ টা)
- হলুদের গুড়া (১/২ চা চামচ)
- মরিচের গুড়া (১/২ চা চামচ)
- চিংড়ি (২০-২৫ টা)
- লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
- প্রথমেই মূলা ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিন। টমেটো ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে একটা বাটিতে তুলে রাখুন। এবার চিংড়িতে এক চিমটি হলুদ ছড়িয়ে তেলে খুব হালকা করে ভেজে নিন। এবারে একটি পাত্রে তেল গরম করে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন। তারপর তাতে হলুদের গুড়া, মরিচের গুড়া এবং লবন দিয়ে দিন। এবার এতে মূলা আর টমেটো দিয়ে দিন। পরিমানমতো পানি দিয়ে ঢেকে দিন। কিছুক্ষনের ভেতরেই মূলা সেদ্ধ হয়ে যাবে। এবার এতে ভেজে রাখা চিংড়ি আর কাঁচা মরিচ দিয়ে দিন। ২-৩ মিনিট নেড়ে তরকারী নামিয়ে নিন।