নারিকেলের বরফি

চলুন দেখে নেয়া যাক, মজাদার নাস্তা নারিকেলের বরফি তৈরির রেসিপি।

  • ৮ জন
  • ৩০ মিনিট
  • আগস্ট ২৯, ২০২০
নারিকেলের বরফি

উপকরণ

  • ঘি (২ টেবিল চামচ)
  • নারিকেল বাটা (২ কাপ)
  • চিনি (১ কাপ)
  • এলাচ (৩ টা)
  • দারুচিনি (২ টুকরা)
  • তেজপাতা (১ টা)
  • গুড়া দুধ (১/২ কাপ)
  • বাদাম কুচি (১ টেবিল চামচ)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই একটা পাত্রে ঘি নিয়ে তাতে এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে দিন। ঘি গরম হলে নারিকেল বাটা দিয়ে ভালো করে ভাজতে থাকুন। ২-৩ মিনিট পরে এতে চিনি দিয়ে দিন। কিছুক্ষণের মধ্যেই চিনি গলে যাবে এবং মিশ্রণটি পানি ছাড়বে। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকুন। মিশ্রণটি শুকিয়ে এলে মসলাগুলো তুলে ফেলে তাতে গুড়া দুধ আর বাদাম কুচি দিয়ে দিন। এবারে নামিয়ে সামান্য ঠান্ডা হয়ে এলে বরফি আকারে কেটে নিন। আপনি চাইলে ছাচে ফেলেও বরফি তৈরি করতে পারেন।