নারিকেলের নাড়ু

চলুন দেখে নেয়া যাক, মজাদার নাস্তা নারিকেলের নাড়ু তৈরির রেসিপি।

  • ৮ জন
  • ৩৫ মিনিট
  • জানুয়ারি ৩, ২০২১
নারিকেলের নাড়ু

উপকরণ

  • নারিকেল কোড়ানো (২০০ গ্রাম)
  • গুড় (১ কাপ)
  • চিনি (১ কাপ)
  • দুধ (১০০ মিলি)
  • এলাচ (২ টা)
  • দারুচিনি (২ টুকরা)
  • মুড়ির গুড়া (২ টেবিল চামচ)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই একটা পাত্রে দুধ নিয়ে তাতে এলাচ, দারুচিনি, গুড় আর চিনি দিয়ে দিন। গুড় গলে গেলে তাতে কোড়ানো নারিকেল দিয়ে দিন। এবারে দুধ শুকিয়ে সম্পূর্ণ মিশ্রণটা আঠালো না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এবারে নামিয়ে সামান্য ঠান্ডা হতে দিন।
  2. সবশেষে গোল গোল নাড়ু তৈরি করে মুড়ির গুড়ার ওপর দিয়ে গড়িয়ে নিন। এতে করে নাড়ু একে অন্যের গায়ের সঙ্গে লেগে থাকবে না। এবারে পরিবেশন করুন।