পাপড় ভাজা

চলুন সহজেই মুচমুচে পাপড় ভাজা তৈরির রেসিপিটা দেখে নেয়া যাক।

  • ৪ জন
  • ২৫ মিনিট
  • জুলাই ৩, ২০২০
পাপড় ভাজা

উপকরণ

  • ময়দা (১ কাপ)
  • পানি (২ কাপ)
  • লবন (স্বাদমতো)
  • তেল (ভাজার জন্য)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই একটা বাটিতে ময়দা নিয়ে তাতে স্বাদমতো লবন ও পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। পানির পরিমাণ হবে ময়দার দ্বিগুণ।
  2. এবারে একটা বড় পাত্রে বেশি করে পানি নিয়ে ফুটিয়ে নিতে হবে। এবারে পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। একটা ছোট পিরিচে সামান্য তেল মেখে তাতে অল্প ময়দার মিশ্রন দিয়ে তা স্ট্যান্ডের উপর বসিয়ে ঢেকে দিন। কিছুক্ষনের মধ্যেই পিরিচে রাখা মিশ্রনটি জমে যাবে। এবারে সেটিকে তুলে নিয়ে বড় একটি থালায় সামান্য তেল মেখে তাতে রেখে দিন। এবারে একে একে সম্পূর্ণ মিশ্রনটি দিয়ে এ ধরনের পাতলা পাতলা পাপড় তৈরি করে নিন। এবারে এটিকে খুব ভালো করে শুকিয়ে নিন। আপনি চাইলে এটিকে রোদেও শুকিয়ে নিতে পারেন।
  3. সবশেষে সবগুলো পাপড়কে ডুবো তেলে ভেজে তুলে নিন। প্রত্যেকটা পাপড় খুব তাড়াতাড়িই ভাজা হয়ে যাবে, সাধারনত ১৫-২০ সেকেন্ডই যথেষ্ট। এবারে গরম গরম পরিবেশন করুন।