ইতালিয়ান রেড সস পাস্তা

চলুন দেখে নেয়া যাক মজাদার রেড সস পাস্তা তৈরির রেসিপি।

  • ৩ জন
  • ২৫ মিনিট
  • জুলাই ৬, ২০২০
ইতালিয়ান রেড সস পাস্তা

উপকরণ

  • ম্যাকারনি পাস্তা (২৫০ গ্রাম)
  • ক্যানড টমেটো (১ ক্যান/৪০০ গ্রাম)
  • লবন (স্বাদমতো)
  • ড্রাইড ওরিগ্যানো (১ চা চামচ)
  • কাঁচা মরিচ (৩-৪ টা)
  • পেয়াজ (১ টা)
  • রসুন (২-৩ কোয়া)
  • অলিভ ওয়েল (১ টেবিল চামচ)
  • ধনে পাতা কুচি (১ টেবিল চামচ)
  • পার্মিসান চিজ (পরিবেশনের জন্য)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই একটা বড় পাত্রে পানি নিয়ে তাতে ১ চা চামচ লবন দিন। পানি ফুটে গেলে এতে পাস্তা ছেড়ে দিন। পাস্তা কতক্ষন সেদ্ধ করতে হবে, তা সাধারনত পাস্তার প্যাকেটের গায়ে লেখা থাকে। আপনি সে অনুসারে পাস্তা সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। সাধারনত ১০-১২ মিনিটের ভেতরেই পাস্তা সেদ্ধ হয়ে যাওয়ার কথা।
  2. এবারে একটি পাত্রে অলিভ ওয়েল নিয়ে তাতে পেয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিন। পেয়াজ নরম হয়ে এলে তাতে পুরো ক্যানের টমেটো দিয়ে দিন। টমেটোর সস শুকিয়ে ঘন হয়ে এলে তাতে লবন, ড্রাইড ওরিগ্যানো আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিন। ২-৩ মিনিট রান্না করে সেদ্ধ পাস্তা ও ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। নামানোর পর পার্মিসান চিজ কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।