শিম-আলু ভাজির রেসিপি

চলুন দেখে নেয়া যাক সহজ এবং মজাদার শিম আলু ভাজির রেসিপি।

  • ৪ জন
  • ২০ মিনিট
  • জুলাই ১৪, ২০২০
শিম-আলু ভাজির রেসিপি

উপকরণ

  • আলু (২৫০ গ্রাম)
  • শিম (২৫০ গ্রাম)
  • পেয়াজ (১ টা)
  • ধনে পাতা (পরিবেশনের জন্য)
  • কাঁচা মরিচ (২-৩ টা)
  • হলুদের গুড়া (১ চা চামচ)
  • মরিচের গুড়া (১ চা চামচ)
  • লবন (স্বাদমতো)
  • তেল (১ টেবিল চামচ)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই আলুর খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিন। শিমও কুচি কুচি করে কেটে নিন। এবারে আলু আর শিম কুচি একত্রে মিশিয়ে ভালো করে ধুয়ে পানি ঝড়িয়ে নিন।
  2. একটা প্যানে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি ছেড়ে দিন। পেয়াজ হালকা বাদামী হয়ে এলে তাতে হলুদের গুড়া, মরিচের গুড়া আর লবন দিয়ে একবার নেড়ে নিন। এবার এতে শিম আর আলু কুচি দিয়ে নাড়ুন। প্রয়োজনে সামান্য পানি দিয়ে ঢেকে দিন। কিছুক্ষনের ভেতরেই শিম আর আলু সেদ্ধ হয়ে যাবে। এ অবস্থায় কাঁচা মরিচ ফালি করে কেটে দিয়ে দিন। বার দুয়েক নেড়ে নামানোর ঠিক আগে আগে ধনে পাতা ছিটিয়ে দিন।
  3. গরম গরম রুটি বা ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে এই শিম-আলু ভাজি অসাধারন লাগে খেতে।