শুকনা মরিচের ভর্তা

যারা ঝাল খাবার খেতে পছন্দ করেন, তাদের কাছে শুকনা মরিচের ভর্তার নাম শুনলেই জিহ্বে জল চলে আসে। চলুন খুব সহজ এ রেসিপিটা জেনে নেই।

  • ৩ জন
  • ১০ মিনিট
  • এপ্রিল ১৪, ২০২০
শুকনা মরিচের ভর্তা

উপকরণ

  • শুকনা মরিচ (৮-১০ টা)
  • পেয়াজ (বড় সাইজের ১ টা)
  • ধনে পাতা (২ টেবিল চামচ)
  • সরিষার তেল (১ টেবিল চামচ)
  • লবন (স্বাদমতো)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই শুকনা মরিচ তেলে মচমচে করে ভেজে নিন। এবারে একটা বাটিতে পেয়াজ কুচি, ধনে পাতা কুচি, শুকনা মরিচ নিয়ে লবন দিয়ে ভালো করে কচলে ভর্তা করে নিন। এবারে সরিষার তেল দিন, এবং ভালো মতো আরো ১ বার কচলে ভর্তা পরিবেশন করুন।