শসা চিংড়ির তরকারি

খুব সাধারণ কিন্তু অসম্ভব মজাদার শসা আর চিংড়ির তরকারি তৈরির রেসিপি দেখে নিন।

  • ৪ জন
  • ২৫ মিনিট
  • এপ্রিল ১৩, ২০২০
শসা চিংড়ির তরকারি

উপকরণ

  • শসা (বড় সাইজের ২ টা)
  • আলু (২ টা)
  • কাঁচা মরিচ (২-৩ টি)
  • পেয়াজ (১ টা)
  • হলুদের গুড়া (১/২ চা চামচ)
  • মরিচের গুড়া (১/২ চা চামচ)
  • চিংড়ি (২০-২৫ টা)
  • লবন (স্বাদমতো)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই শসার খোসা ছাড়িয়ে ভেতরের বিচিসহ নরম অংশটা কেটে ফেলে দিন। এবার ছোট ছোট কিউব করে কেটে নিন। এবারে আলুর খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিন এবং একসাথে ধুয়ে রাখুন। চিংড়িতে এক চিমটি হলুদ ছড়িয়ে তেলে খুব হালকা করে ভেজে নিন।
  2. এবারে একটি পাত্রে তেল গরম করে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন। তারপর তাতে হলুদের গুড়া, মরিচের গুড়া এবং লবন দিয়ে দিন। এবারে এতে আলু আর শসা দিয়ে দিন। পরিমানমতো পানি দিয়ে ঢেকে দিন।
  3. কিছুক্ষনের মধ্যেই আলু এবং শসা সেদ্ধ হয়ে যাবে। এবার এতে ভেজে রাখা চিংড়ি আর কাঁচা মরিচ দিয়ে দিন। ২-৩ মিনিট নেড়ে তরকারী নামিয়ে ফেলুন।