তরমুজের খোসার পায়েস

তরমুজ আমার খুব পছন্দ। চলুন দেখে নেই ভিন্নধর্মী রেসিপি তরমুজের খোসার পায়েস।

  • ৪ জন
  • ৪০ মিনিট
  • এপ্রিল ১২, ২০২০
তরমুজের খোসার পায়েস

উপকরণ

  • তরমুজের খোসা কুচি (১ কাপ)
  • চিনি (১ কাপ)
  • দুধ (১/২ লিটার)
  • এলাচ (২-৩ টি)
  • দারুচিনি (২-৩ টুকরা)
  • তেজপাতা (১ টা)
  • ঘি (২ টেবিল চামচ)
  • কিশমিস (পরিবেশনের জন্য)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই তরমুজের খোসার বাইরের সবুজ অংশ ফেলে দিন। এবার সাদা অংশ খুব মিহি কুচি করে সামান্য পানিতে সেদ্ধ করে নিন। এবারে ভালো করে পানি ঝরিয়ে নিন।
  2. এবারে একটি পাত্রে ঘি দিয়ে তাতে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিন। এবারে এতে সেদ্ধ করে রাখা তরমুজের খোসা দিয়ে ভালো করে ভেজে নিন। এরপর চিনি আর দুধ দিয়ে দিন। দুধ ঘন হয়ে আসলে নামিয়ে ফেলুন। সবশেষে কিশমিস ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।