সবজি খিচুরির রেসিপি
সহজে সবজি খিচুরি রান্না করার রেসিপিটি চলুন জেনে নেই।
- ৬ জন
- ৪৫ মিনিট
- এপ্রিল ১২, ২০২০
উপকরণ
- চাল (২ কাপ)
- মুসুরির ডাল (১/২ কাপ)
- ভাজা মুগ ডাল (১/২ কাপ)
- পানি (৬ কাপ)
- কাঁচা মরিচ (৪-৫ টা)
- পেয়াজ (১ টা)
- হলুদের গুড়া (১ চা চামচ)
- মরিচের গুড়া (১/২ চা চামচ)
- তেল (১ টেবিল চামচ)
- টমেটো (১ টা)
- আলু (১ টা)
- গাজর (১ টা)
- পালং শাক (১ কাপ)
- জুকিনি (১/২ কাপ)
- ফুলকপি (২-৩ টুকরা)
- ব্রকলি (২-৩ টুকরা)
- লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
- প্রথমেই চাল এবং ডালের মিশ্রণ ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার একটা পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি ছেড়ে দিন। পেয়াজ নরম হয়ে গেলে তাতে সব মশলা ছেড়ে দিন এবং নাড়তে থাকুন। এরপর সমস্ত সবজি ছেড়ে দিন। সবজি ভালো করে কষানো হয়ে গেলে এর ভেতরে চাল-ডাল দিয়ে দিন। আরো কিছুক্ষণ কষাতে থাকুন।
- এবারে পানি দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে এলে কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দিয়ে ২-৩ মিনিট ঢেকে রাখুন। সবশেষে গরম গরম পরিবেশন করুন।