টুনা মাছের ভর্তা

দেশে থাকাকালীন টাকি মাছের ভর্তা খুব পছন্দ করতাম। এখানে টাটকা টাকি মাছ পাওয়া যায় না, তবে টুনা মাছ খুব এভেইলেবল। তাই যস্মিন দেশে যদাচার, চলুন টুনা মাছের ভর্তার রেসিপিই দেখে নেই।

  • ৩ জন
  • ১৫ মিনিট
  • এপ্রিল ১২, ২০২০
টুনা মাছের ভর্তা

উপকরণ

  • টুনা মাছ (১ ক্যান - ১৯০ গ্রাম)
  • পেয়াজ (১ টা)
  • শুকনা মরিচ (৪-৫ টা)
  • সরিষার তেল (স্বাদমতো)
  • লবন (স্বাদমতো)
  • ধনে পাতা (স্বাদমতো)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই টুনা মাছকে ক্যান থেকে বের করে পানি চিপে বের করে ফেলতে হবে। এবারে একটা প্যানে সামান্য তেল নিয়ে টুনা মাছকে ২-৩ মিনিট ভাজুন। খুব হালকা করে ভাজলেই হবে, এতে করে টুনার কাঁচা গন্ধটা চলে যাবে।
  2. এবারে প্যানে পেয়াজ কুচি হালকা করে ভেজে নিন। আপনি চাইলে কাঁচা পেয়াজেও এই ভর্তা করতে পারেন। শুকনা মরিচও ভেজে নিন। এবার পাত্রে পেয়াজ, শুকনা মরিচ, ধনে পাতা আর লবন দিয়ে ভালো করে চটকে নিন। তারপর এতে স্বাদমতো সরিষার তেল আর টুনা মাছ নিয়ে চটকে ভর্তা করে নিন।