তরমুজের শরবত
গরমে তরমুজের শরবত এনে দিতে পারে প্রশান্তি। চলুন খুবই সহজে তরমুজের শরবত তৈরির উপায় জেনে নেই।
- ১ জন
- ৮ মিনিট
- এপ্রিল ২৯, ২০২০
উপকরণ
- তরমুজ (১৫০ গ্রাম)
- পানি (১০০ মিলি)
- চিনি (স্বাদমতো)
- বরফকুচি (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
- ব্লেন্ডারে ছোট ছোট টুকরো করে কাটা তরমুজ আর ঠান্ডা পানি নিয়ে ভাল করে ব্লেন্ড করুন। আপনি চাইলে স্বাদমতো চিনি যোগ করতে পারেন। এবারে বরফকুচি দিয়ে ঠান্ডা পরিবেশন করুন।