ভাজা নারিকেলের পুলি

চলুন দেখে নেয়া যাক, মজাদার ভাজা নারিকেলের পুলি পিঠা তৈরির রেসিপি।

  • ৮ জন
  • ৫০ মিনিট
  • মে ২২, ২০২০
ভাজা নারিকেলের পুলি

উপকরণ

  • নারিকেল কোরানো (২ কাপ)
  • চিনি (১ কাপ)
  • চালের গুড়া (১.৫ কাপ)
  • লবন (স্বাদমতো)
  • তেল (ভাজার জন্য)
  • এলাচ (৩ টা)
  • দারুচিনি (২ টুকরা)
  • তেজপাতা (১ টা)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই নারিকেল কোরানোর সাথে চিনি দিয়ে সাথে এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে জ্বাল দিন। নারিকেল ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিন।
  2. এবারে একটা পাত্রে চালের গুড়া নিয়ে তাতে ১ টেবিল চামচ তেল ও প্রয়োজনমতো পানি দিয়ে ডো তৈরি করুন। এবারে ডো পাতলা রুটির মতো বেলে ছোট ছোট গোল রুটির আকৃতিতে কেটে নিন। এবারে রুটির মাঝখানে নারিকেলের পুর দিয়ে রুটির দুই প্রান্ত এক করে বন্ধ করে দিন। এবারে একটা কাঁটাচামচ দিয়ে কিনারাগুলো চেপে চেপে সিল করে দিন।
  3. সবশেষে ডুবো তেলে বাদামী করে ভেজে গরম গরম পরিবেশন করুন।