বেগুন ভাজা
চলুন সহজেই বেগুনের চাক ভাজা তৈরির রেসিপিটা দেখে নেই।
- ২ জন
- ১৫ মিনিট
- জুন ২, ২০২০
উপকরণ
- বেগুন (১ টা)
- হলুদের গুড়া (১ চা চামচ)
- মরিচের গুড়া (১ চা চামচ)
- লবন (স্বাদমতো)
- তেল (ভাজার জন্য)
রন্ধনপ্রণালী
- প্রথমেই বেগুন ধুয়ে বড় বড় চাক করে কেটে নিন। এবার এতে সামান্য হলুদের গুড়া, মরিচের গুড়া আর লবন মাখিয়ে ডুবো তেলে ভেজে তুলে ফেলুন। গরম গরম পরিবেশন করুন।