ডিমের সেমাই

চলুন দেখে নেয়া যাক অসম্ভব মজাদার ডিমের সেমাই রান্নার রেসিপি।

  • ৪ জন
  • ৩০ মিনিট
  • মে ১১, ২০২০
ডিমের সেমাই

উপকরণ

  • ডিম (২ টা)
  • দুধ (১/২ লিটার)
  • চিনি (১ কাপ)
  • কিশমিস (পরিবেশনের জন্য)
  • এলাচ (২ টা)
  • দারুচিনি (২ টুকরা)
  • তেজপাতা (১ টা)
  • বাদাম কুচি (১ টেবিল চামচ)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই একটা বাটিতে ডিম ভেঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়ে আলাদা করে রাখুন।
  2. এবারে একটা পাত্রে দুধ নিয়ে তাতে চিনি, এলাচ, দারুচিনি, তেজপাতা নিয়ে ভালো করে জ্বাল দিন। একটা বলক উঠে গেলে চুলার আঁচ কমিয়ে দিন। এবারে আগে থেকে ফেটিয়ে রাখা ডিম আস্তে আস্তে দুধে মেশাতে থাকুন আর একটা হুইস্ক দিয়ে অনবরত নাড়তে থাকুন। ডিম সেদ্ধ হয়ে মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত অল্প আঁচে রান্না করুন। সবশেষে বাদাম কুচি আর কিশমিস দিয়ে পরিবেশন করুন।