লেবুর শরবত

তীব্র গরমে এক গ্লাস লেবুর শরবত এনে দিতে পারে প্রশান্তি। চলুন লেবুর শরবতের রেসিপিটা দেখে নেয়া যাক।

  • ২ জন
  • ১০ মিনিট
  • মে ১৬, ২০২০
লেবুর শরবত

উপকরণ

  • কাগজী লেবু (২ টা)
  • পানি (৫০০ মিলি)
  • চিনি (স্বাদমতো)
  • বরফ কুচি (পরিবেশনের জন্য)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই একটা পাত্রে ২ টা কাগজী লেবুর রস চিপে নিন। এবারে ৫০০ মিলি পানিতে স্বাদমতো চিনি গুলিয়ে নিন। লেবুর রস যুক্ত করে ভালো করে নাড়ুন। এবারে বরফকুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।