মিষ্টির রেসিপি: গোলাপজাম

চলুন দেখে নেয়া যাক অসম্ভব মজাদার ঐতিহ্যবাহী গোলাপজাম তৈরির রেসিপি।

  • ৬ জন
  • ১ ঘণ্টা ৩০ মিনিট
  • এপ্রিল ২৩, ২০২০
মিষ্টির রেসিপি: গোলাপজাম

উপকরণ

  • ছানা (১ কাপ)
  • ময়দা (১ টেবিল চামচ)
  • চিনি (১.২৫ কাপ)
  • এলাচ (২ টা)
  • দারুচিনি (২ টুকরা)
  • তেজপাতা (১ টা)
  • গোলাপজল (১ টেবিল চামচ)
  • ঘি (১ টেবিল চামচ)
  • তেল (ভাজার জন্য)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই ১ লিটার দুধের ছানা তৈরি করে নিন। ছানা তৈরির রেসিপিটা এখানে থেকে দেখে নিতে পারেন।
  2. এবারে চিনির সিরা তৈরি করার জন্য ১ গ্লাস বা ২৫০ মিলি পানিতে চিনি, এলাচ, দারুচিনি, তেজপাতা আর গোলাপজল দিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত রান্না করতে থাকুন। এবার এটাকে একটা পাত্রে তুলে রাখুন।
  3. মিষ্টির জন্য ছানা, ময়দা আর ১ টেবিল চামচ ঘি নিয়ে খুব ভালো করে মাখাতে থাকুন। লক্ষ্য রাখুন যাতে একটাও দানা অবশিষ্ট না থাকে। এবারে ছোট ছোট বল আকারে মিষ্টি তৈরি করুন।
  4. এবার একটা পাত্রে তেল নিয়ে তাতে মাঝারি আঁচে মিষ্টিগুলো ভাজতে থাকুন। ডুবো তেলে ভাজলে কিছুক্ষণের মধ্যেই মিষ্টিগুলো তেলে ভেসে উঠবে। বাদামী করে ভেজে নেয়ার আগ পর্যন্ত ভাজতে থাকুন।
  5. মিষ্টি ভাজা হয়ে গেলে এটাকে চিনির সিরার মধ্যে ডুবিয়ে দিন। কমপক্ষে ১ ঘন্টা সিরায় ডুবিয়ে তারপর পরিবেশন করুন।